📄
ফ্রি সিভি মেকার১০টি প্রিমিয়াম টেমপ্লেট · বাংলা ও ইংরেজি

ফ্রি সিভি মেকার — অনলাইনে প্রফেশনাল সিভি তৈরি করুন

চাকরির জন্য সুন্দর সিভি / বায়োডাটা বানাতে আর কম্পিউটারের দোকানে যেতে হবে না। ধাপে ধাপে নিজের তথ্য দিন — শেষে একসাথে ১০টি প্রিমিয়াম ডিজাইনে আপনার সিভি তৈরি হয়ে যাবে। বাংলা বা ইংরেজি, ছবি ও স্বাক্ষরসহ, A4 সাইজে PDF ও JPG ডাউনলোড বা প্রিন্ট — সব ফ্রি, কোনো সাইন-আপ ছাড়া।

যা যা পাবেন

🎨 ১০টি প্রিমিয়াম টেমপ্লেট

একবার তথ্য দিলেই ১০টি ডিজাইনে সিভি তৈরি — পাশাপাশি দেখে পছন্দেরটা নিন।

🇧🇩 বাংলা ও ইংরেজি সিভি

সিভির শিরোনাম বাংলা বা ইংরেজিতে, টুলের মেনুও দুই ভাষায়।

🧭 ধাপে ধাপে সহজ ফর্ম

ব্যক্তিগত তথ্য → উদ্দেশ্য → শিক্ষা → অভিজ্ঞতা → দক্ষতা — প্রতিটি ধাপে টিপস ও নমুনা।

📷 ছবি ও স্বাক্ষর

ছবি কেটে ঠিক করে বসান; আঙুল/মাউস দিয়ে স্বাক্ষর আঁকুন বা ছবি দিন।

🗣 ভাষা দক্ষতা ৫ বৃত্তে

বলা, পড়া, লেখা, শোনা — প্রতিটি ১ থেকে ৫ বৃত্তে রেটিং।

⬇ PDF, JPG ও প্রিন্ট

A4 সাইজে সরাসরি PDF ও JPG ডাউনলোড, বা প্রিন্ট করে টেক্সট-সিলেক্টেবল PDF।

💾 ড্রাফট ও হিস্টোরি

লেখার সাথে সাথে অটো সেভ; আগের সব সিভি হিস্টোরিতে, কপি করে নতুন সিভি।

🔒 তথ্য আপনার কাছেই

লগইন নেই, তথ্য সার্ভারে যায় না — ব্রাউজারের ডাটাবেসে থাকে।

অনলাইনে সিভি তৈরি করার নিয়ম (৩ ধাপ)

  1. তথ্য দিন: নাম, মোবাইল, ছবি, শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা — ধাপে ধাপে লিখুন। না থাকলে ধাপ বাদ দিন।
  2. ডিজাইন দেখুন: শেষ ধাপে আপনার তথ্য দিয়ে ১০টি টেমপ্লেট একসাথে তৈরি হয়ে যাবে; রং বদলে নিতে পারেন।
  3. ডাউনলোড করুন: পছন্দের ডিজাইনের নিচে PDF, JPG বা প্রিন্ট বাটনে চাপ দিন।

১০টি সিভি টেমপ্লেট / ফরমেট

  1. স্কাই সাইডবার
  2. টিল ক্লাসিক
  3. নেভি ওভারসিজ (বিদেশে চাকরি)
  4. চারকোল এক্সিকিউটিভ
  5. বাংলাদেশি স্ট্যান্ডার্ড (সরকারি চাকরি)
  6. ফরমাল বক্সড
  7. মডার্ন মিনিমাল
  8. টাইমলাইন প্রো
  9. এলিগ্যান্ট গোল্ড
  10. বোল্ড হেডার

ভালো সিভি লেখার ৮টি টিপস

সাধারণ প্রশ্ন

সিভি মেকারটি কি সত্যিই ফ্রি?

হ্যাঁ, পুরোপুরি ফ্রি। কোনো সাইন-আপ, ওয়াটারমার্ক বা লিমিট নেই। যত খুশি সিভি বানিয়ে PDF ও JPG ডাউনলোড করতে পারবেন।

বাংলায় সিভি তৈরি করা যাবে?

যাবে। "সিভির ভাষা" থেকে বাংলা বাছলে সব শিরোনাম (শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা ইত্যাদি) বাংলায় হবে। আর ইংরেজি বাছলে ইংরেজিতে। টুলের মেনুও বাংলা ও ইংরেজি দুই ভাষায় আছে।

আমার তথ্য কোথায় সেভ থাকে? নিরাপদ তো?

সব তথ্য আপনার নিজের ব্রাউজারের ডাটাবেসে সেভ থাকে, কোনো সার্ভারে যায় না। লেখার সাথে সাথে ড্রাফট সেভ হয়, আর "হিস্টোরি" থেকে আগের সব সিভি আবার খুলতে পারবেন।

সিভি PDF হিসেবে কীভাবে ডাউনলোড করব?

শেষ ধাপে পছন্দের ডিজাইনের নিচে "PDF" বাটনে চাপ দিলেই A4 সাইজের PDF নেমে যাবে। টেক্সট সিলেক্ট করা যায় এমন PDF চাইলে "প্রিন্ট" চেপে "Save as PDF" বাছুন।

মোবাইল দিয়ে সিভি বানানো যাবে?

যাবে। টুলটি মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটার সবখানে চলে। মোবাইলেও ছবি কেটে বসানো, আঙুল দিয়ে স্বাক্ষর ও PDF ডাউনলোড করা যায়।

সরকারি চাকরি বা বিদেশে চাকরির জন্য কোন টেমপ্লেট ভালো?

সরকারি ও দেশীয় চাকরির জন্য "বাংলাদেশি স্ট্যান্ডার্ড" ও "ফরমাল বক্সড" ভালো, এগুলোতে পিতা-মাতার নাম, জন্ম তারিখের মতো ব্যক্তিগত তথ্য সুন্দরভাবে থাকে। বিদেশে চাকরির জন্য "নেভি ওভারসিজ", যেখানে পাসপোর্টের তথ্য আলাদা থাকে। কর্পোরেট চাকরির জন্য "মডার্ন মিনিমাল" বা "টাইমলাইন প্রো"।

ভাষার দক্ষতা কীভাবে দেখাব?

প্রতিটি ভাষার জন্য ৫টি বৃত্ত আছে। নিজের দক্ষতা অনুযায়ী ১ থেকে ৫ দিন। চাইলে বলা, পড়া, লেখা ও শোনা আলাদা আলাদা রেটিং দিতে পারবেন।

সিভি কয় পৃষ্ঠার হওয়া উচিত?

ফ্রেশারদের জন্য সাধারণত ১–২ পৃষ্ঠা, অভিজ্ঞদের জন্য ২–৩ পৃষ্ঠা যথেষ্ট। প্রতিটি ডিজাইনের উপরে কয় পৃষ্ঠা হচ্ছে তা দেখা যায়, আর লেখার আকার কমিয়ে-বাড়িয়ে ঠিক করা যায়।

Free CV Maker Online — Bangla & English

Create a professional CV / resume / biodata online for free. Fill in your details step by step and instantly get your CV in 10 premium templates — sidebar, modern minimal, timeline, formal Bangladeshi standard, overseas job format and more. Add your photo and signature, rate language skills with 5 circles, choose Bangla or English headings, then download as A4 PDF or JPG or print. No sign-up, works on mobile, and your data stays in your own browser. More free resources at itsharif.com.